রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদ ইকবালের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে
বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদ ইকবালের যাবজ্জীবন

চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে আত্মঘাতী বোমা হামলা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জাবেদ ইকবাল। রায়ের সময় আদালতে উপস্থিত ছিল জাবেদ ইকবাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান পলাতক।

 

চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ গণমাধ্যমকে বলেন, আদালতে বোমা হামলা মামলায় বোমা মিজানের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। আরেক আসামি জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে রবিবার (৩ অক্টোবর) রায়ের দিন নির্ধারণ করা হয়। আদালত সূত্র জানায়, ১৬ বছর আগে ২০০৫ সালের ২৯ নভেম্বর আদালতের পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন। এ ঘটনায় কোতোয়ালী থানায় ও চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

২০১৬ সালের ১৮ মে ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হলে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এর মধ্যে মামলার তিন আসামি জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানির অন্য একটি মামলায় ফাঁসির আদেশ হলে এ মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়। অপর দুই আসামির মধ্যে জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান পলাতক ও জাবেদ ইকবাল চট্টগ্রাম কারাগারে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com