রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ই-কমার্স: ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা ফেরতের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে
ই-কমার্স: ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা ফেরতের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা করোনা মহামারির মতো পরিস্থিতিতে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে তাদের সাজা নিশ্চিত করা হবে। তদন্ত করে প্রয়োজনে বিদেশ থেকে টাকা ফেরত এনে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

সোমবার (০৪ অক্টোবর) বিকেলে গণভবনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

তিনি এ ধরনের কোম্পানি বা ই-কর্মাস প্রতিষ্ঠানকে হায় হায় কোম্পানি নামে উল্লেখ করেন। এসব প্রতারক প্রতিষ্ঠান সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী।

আফগানিস্তান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তালেবানের উত্থানে ভয়ের কিছু নাই। যে কোনো অবস্থা মোকাবিলা করার মতো ক্ষমতা আমরা রাখি। তবে আফগানিস্তানের বাতাস কোনোভাবেই যেন আমাদের দেশে আসতে না পারে সেজন্য আমরা যথেষ্ট সতর্ক রয়েছি। আমরা আমাদের পররাষ্ট্রনীতি ধরে রেখে এ ব্যাপারে সতর্ক রয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন। পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com