রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারাদেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে ও ১০ টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর।

এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।  ভোট হবে ২৮ নভেম্বর।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর ভোট হবে।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতোমধ্যে নয় বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৬ সালের ২২ মার্চ থেকে ৪ জুন পর‌্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com