রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্বস্তির জয়, বিশ্বকাপে টিকে রইল টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
স্বস্তির জয়, বিশ্বকাপে টিকে রইল টাইগাররা

স্বাগতিক ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠার লড়াইয়ে টিকে আছে টাইগাররা।

একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ হেরেই যাবে। টিভির সামনে বসে থাকা দর্শকদের মনে পরাজয়ের শঙ্কা ক্ষণিকের জন্য হলেও ভয় ধরিয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক ওমানকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে টাইগাররা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাস্টউইন এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে রিয়াদ বাহিনী।

জবাবে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ওমানের দুই ওপেনিং ব্যাটার আকিব ইলিয়াস ও জাতিন্দর সিং। যদিও দলীয় ১৩ রানের মাথায় মুস্তাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে যান আকিব। এরপরই কাশ্যপ প্রজাপতির সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন জাতিন্দর। ৫.৪ ওভারে আউট হওয়ার আগে দলীয় রান ৪৭ করে যান কাশ্যপ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com