ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম মেয়াদ বাড়ানোর গুঞ্জনের মধ্যেই অবসরে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনার কারণে তার চাকরির মেয়াদ বাড়ানোর গুঞ্জন ওঠে। অবশেষে সময়মতোই তাকে অবসরে পাঠানো হলো।