রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে

দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়ে এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল পাকিস্তান। ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে এটাই প্রথম জয় পাকিস্তানের।

এর আগে পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি ভারত। ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে সক্ষম হয় বিরাট কোহলিরা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা।

ইনিংসের প্রথম ওভারেই রোহিত শর্মাকে এলবিডব্লিউ করেন শাহিন আফ্রিদি। কোনো রান না করেই ফিরে যান হিটম্যান। তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই ফিরিয়ে লোকেশ রাহুলকে বোল্ড করেন আফ্রিদি। ৮ বলে মাত্র ৩ রান করেন তিনি।এরপর ষষ্ট ওভারে হাসান আলির বলে রিজওয়ানের তালুবন্দী হয়ে ফেরেন সূর্যকুমার যাদব। ১ চার ও ১ ছক্কার সাহায্যে ৮ বলে ১১ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ৩১ রানের মাথায় ৩ উইকেট হারায় ভারত।

৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করে যান অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ উইকেটে পন্থকে সঙ্গে নিয়ে ৫৩ রানের ‍জুটি গড়েন কোহলি। ৩০ বলে ৩৯ রান করে শাদাব খানের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ঋষভ পন্থ।

এরপর একাই হাল ধরেন কোহলি। ৪ট চার ও ১ট ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ভারত অধিনায়ক। ১৮তম ওভারে হাসান আলির বলে নওয়াজের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১ট বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করেন তিনি।

দলীয় ১৩৩ রানে শাহিন আফ্রিদির শিকার হন কোহলি। রিজওয়ানের তালুবন্দী হবার আগে ৫ট চার ও ১ট ছক্কার সাহায্যে ৫৯ বলে ৫৭ রান করে ক্রিজ ছাড়েন তিনি। শেষ ওভারে হ্যারিস রউফের বলে বাবরের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ২ট বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১১ রান করেন পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে সক্ষম হয় বিরাট কোহলিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com