রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে
প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ লন্ডনে তাঁর আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন। সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অবদান রাখছেন।’

তিনি আরও বলেন, বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে।

সরকার প্রধান বলেন, একদিকে বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রপ্তানি কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কিভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কিভাবে হতে পারে, দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।

শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্বে এককভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত একটা প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে।

শেখ হাসিনা রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনা ও ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এই মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে।’

ইংলিশ হেরিটেজ ব্লু প্লেগ অ্যান্ড দ্য মার্বেল প্লেগ প্রবাসী বাংলাদেশীদের আরও সহজে পরিসেবা দেওয়ার জন্য বিদ্যমান বিএইচসি-র পাশে একটি নতুন ভবনে খোলা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ অন্যান্যের মধ্যে বিএইচসিতে উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com