বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

Whatsapp এর নিরাপত্তা আরও জোরদার হলো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৮৪৭ বার পড়া হয়েছে
Whatsapp এর নিরাপত্তা আরও জোরদার হলো

জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ Whatsapp এর নিরাপত্তা আরো জোরদার হলো। এখন থেকে হোয়াটসঅ্যাপ Whatsapp এর সিকিউরিটি কোড বদল করলে মোবাইল ফোনে টেক্সট মেসেজ দিয়ে জানাবে ফেসবুক।

কোনও চ্যাটে সিকিওরিটি কোড বদল হলে নোটিফিকেশনের মাধ্যমে তা জানাতে শুরু করবে এই মেসেজিং অ্যাপ। নতুন কোনও ডিভাইস থেকে অ্যাকাউন্ট রেজিস্টার অথবা লিঙ্ক করলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। তবে কোনও ডিভাইস সরিয়ে নিলে নোটিফিকেশন যাবে না।

ওয়াবেট ইনফো টুইটারে জানিয়েছে, শিগগিরই কোনও চ্যাটে সিকিওরিটি কোড বদল হলে নোটিফিকেশনের মাধ্যমে তা জানাতে শুরু করবে এই মেসেজিং অ্যাপ।

হোয়াটসঅ্যাপ Whatsapp এর এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষার কারণে সব চ্যাটে একটি অনন্য সুরক্ষা কোড থাকে। এই কোডের মাধ্যমেই কাজ করে এই মেসেজিং প্ল্যাটফর্মের এনক্রিপশন।

হোয়াটসঅ্যাপ Whatsapp এর ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে আপনি কোনও ব্যক্তিকে মেসেজ পাঠালে দুই জনের কাছে নির্দিষ্ট সিকিওরিটি কোড থাকে। কনট্রাক্ট ইনফো স্ক্রিন থেকে এই কোড দেখে নেওয়া সম্ভব। কিউআর কোড অথবা ৬০ ডিজিটের এই কোড খুব সহজেই দেখে নেওয়া যাবে। সব চ্যাটের ক্ষেত্রে এই কোড আলাদা হবে। এই কোড শুধুমাত্র আপনি ও যে ব্যক্তিকে মেসেজ পাঠাচ্ছেন, সেই ব্যক্তি দেখতে পাবেন। তাই চিন্তা করার কোনও কারণ নেই।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com