রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অধিবেশন চলাকালে ভারতের সংসদ ভবনে হঠাৎ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে
অধিবেশন চলাকালে ভারতের সংসদ ভবনে হঠাৎ আগুন

শীতকালীন অধিবেশন চলাকালে ভারতের সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় সংসদ ভবনের ৫৯ নম্বর রুমে হঠাৎ আগুন লেগে যায়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন ভারতের সংসদে শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন চলছিল। আগুন লাগার সময়ে সংসদে অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। খবরে বলা হয়, শীতকালীন অধিবেশন থেকে ১২ জন সংসদ সদস্যকে বহিষ্কার করার প্রতিবাদে সকাল থেকেই সংসদ ভবনের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বহিষ্কৃতরা। এরই মধ্যে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়।

যদিও ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলেও দাবি করছেন অনেকে। কারণ হিসেবে তারা বলছেন, এই সংসদভবনটি বেশ পুরনো হওয়ায় নতুন একটি সংসদ ভবন নির্মাণ করছে মোদি সরকার।

করোনার মধ্যে বিশাল অর্থ খরচে নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই সংসদ ভবন যে পুরনো হয়ে গেছে, এবং নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত যথার্থ ছিল, তা দেখাতেই কৌশলে আগুন লাগানো হয়েছে।

তবে এই দাবি একবারেই উড়িয়ে দিয়েছে মোদি সরকার। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রীকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। তবে সংসদ চলাকালীন প্রত্যেকদিন সবকিছু পরীক্ষা করা হয়। তারপরও আগুন লাগায় নানা প্রশ্ন দানা বাঁধছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com