বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

১২ ডিসেম্বর ‘ফাইভ-জি’ যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে
১২ ডিসেম্বর ‘ফাইভ-জি’ যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ

আগামী ১২ ডিসেম্বর থেকে বাংলাদেশ ‘ফাইভ-জি’ যুগের যাত্রা শুরু করতে যাচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিসিএস কম্পিউটার সিটি আয়োজিত ৫দিনব্যাপী ‘বিজয়ে প্রযুক্তি মেলা-২০২১’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান।

ডিজিটাল বিপ্লবে’র ক্ষেত্রে অর্জিত সফলতার ফলে পৃথিবীর অনেক দেশেরই বাংলাদেশের সাথে তাল মিলানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, `বিশে^র হাতে গোনা কয়েকটি দেশ পঞ্চম প্রজন্মের টেলিকম প্রযুক্তি ফাইভ-জি’র যুগে প্রবেশ করেছে। মন্ত্রী বলেন, প্রযুক্তিতে ৩২৪ বছরেরর পশ্চাদপদতা অতিক্রম করে কম্পিউটারে বাংলা ভাষা উদ্ভাবন ও প্রয়োগে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে। মোস্তাফা জব্বার মঙ্গলবার রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিসিএস কম্পিউটার সিটি আয়োজিত ৫দিনব্যাপী ‘বিজয়ে প্রযুক্তি মেলা-২০২১’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সামনের ডিজিটাল যুগে ডিজিটাল যন্ত্রের পরিবর্তন অবশম্ভাবী উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আগামীতে ডিজিটাল যন্ত্রের অভাবনীয় রূপান্তর আসছে। বর্তমানে কম্পিউটার এবং মোবাইল আলাদা করে দেখার সুযোগ নাই। মোবাইলের চাহিদাও কম্পিউটারের চেয়ে দশ গুণেরও বেশি। সে বিবেচনায় একই ছাদের নীচে মোবাইলসহ আইওটি, এআই বা রোবটিক্স ডিভাইস পাওয়া গ্রাহকদের প্রত্যাশা। তাই কম্পিউটার সিটিতে গ্রাহকরা যাতে কম্পিউটারের পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ সংস্করণের ডিজিটাল যন্ত্র পায় তা নিশ্চিত করা অপরিহার্য।

বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবশের দ্বারপ্রান্তে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রাহকের ফাইভ-জি সেটসহ আইওটি ডিভাইসের চাহিদা মাথায় রেখে প্রচলিত ডিভাইসের পাশাপাশি নয়া-নয়া ডিভাইসের চাহিদা মেটাতে বিক্রয় ও সেবার বিষয়টি নতুন করে ভাবতে হবে।

ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, ‘দেশব্যাপী ডিজিটাল সংযোগ সম্প্রসারণের ফলে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা সৌদি আরব, মালয়েশিয়া, ভারত এবং ভুটানে ইন্টারনেট ব্যান্ডইদথ রপ্তানিও করছি।’

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব কর্মসূচিকে অত্যন্ত ভাল একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করে মন্ত্রী আয়োজক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মাজাহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ সবুর খান, বিসিএস কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ -উল মনির, বিসিএস কম্পিউটার সমিতির প্রথম সভাপতি আহমেদ হাসান জুয়েল বক্তৃতা করেন।

বক্তারা সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিসিএস কম্পিউটার সিটিকে কম্পিউটারের পাশাপাশি মোবাইলসহ ডিজিটাল যুগের ডিভাইস বিক্রয়ের হাব হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে ডাক ও টেলিগাযোগ মন্ত্রী মেলার উদ্বোধন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com