বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

গুগলকে পিছনে ফেলে টিকটক এখন বিশ্বে এক নম্বরে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে
গুগলকে পিছনে ফেলে টিকটক এখন বিশ্বে এক নম্বরে

রাজত্ব কারো আজীবন থাকে না। কোন না কোনভাবে পরিবর্তন আসেই। গুগলের মতো প্লাটফর্মকে পিছনে ফেলে টিকটক এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম।

নিরাপত্তা সংস্থা ক্লাউডফ্লেয়ারের তথ্য মতে চীনে তৈরি হওয়া ভাইরাল এই ভিডিও অ্যাপটি সার্চ জায়ান্ট গুগ্লের চেয়েও বেশী হিট।

এই বছরের ফেব্রুয়ারি, মার্চ এবং জুন মাসেই র‌্যাঙ্কিং অনুসারে গুগলকে এক নম্বর অবস্থান থেকে সরিয়েছে টিকটক । এরপর জুলাইতে গুগল স্বল্প সময়ের জন্য শীর্ষে ফিরলেও অগাস্ট থেকে টিকটকই এক নম্বরে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসি।

গত বছর গুগল ছিল প্রথম। এরপর টিকটক, ফেইসবুক, অ্যামাজন, অ্যাপল, মাইক্রোসফট এবং নেটফ্লিক্স সহ বেশ কয়েকটি সাইট প্রথম দশে ছিল। ক্লাউডফেয়ার নিজস্ব ওয়েব ট্রাফিক পর্যবেক্ষণ টুল ‘ক্লাউডফ্লেয়ার রেডার’ ব্যবহার করে ডেটা ট্র্যাক করে ।

আরে জনপ্রিয় ডেটা এনালাইসিস প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য মতে, এ বছরের জুলাই মাসেই টিকটক তিনশ’ কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে। চীনের বাইটড্যান্সের মালিকানাধীন এই ভিডিও নেটওয়ার্কটির এখন বিশ্বব্যাপী সক্রিয় ইউজার একশ’ কোটিরও বেশি এবং ক্রমাগত বাড়ছে।

চীনে সেন্সরশিপ নীতিমালার কারণে বাইটড্যান্স টিকটকের বিকল্প হিসেবে ডৌয়িন নামে ভিন্ন একটি অ্যাপ ব্যবহার করে।

২০১৬ সালে বাজারে আসা ডৌয়িনের অনূর্ধ ১৪ বছর বয়সী ব্যবহারকারীদের নিয়ে স্পষ্ট দাগ টেনে দিয়েছে চীনা কর্তৃপক্ষ – দিনে ৪০ মিনিটের বেশি ব্যবহার করা যাবে না অ্যাপটি।২০১৮ সালে চীনের অপর সামাজিক মাধ্যম মিউজিক্যালি’র সঙ্গে একীভূত হওয়ার পর অ্যাপটিতে ব্যবহাকারীদেরকে গানের সঙ্গে লিপ-সিঙ্ক করার সুযোগ আসে। এর পরপরই আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের ভিডিও শেয়ারের জোয়ার তৈরি হয়।

 

জনপ্রিয়তার জোয়ারের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি যেন টেনে আনে বিতর্কের সুনামি। পরের বছরই ২০১৯ সালে ভারতে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা আসে টিকটকের ওপর। মার্কিন গোয়েন্দা তদন্ত প্রতিবেদনে প্রকাশ পায় মিউজিক্যালি জেনেশুনে স্বল্প বয়সী ব্যবহারকারীদের কনটেন্ট হোস্ট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় অ্যাপটিকে রেকর্ড ৫৭ লাখ ডলার জরিমানা করে।

আন্তর্জাতিক বাজারে যে অল্প কয়টি সফল চীনা অ্যাপ আছে তার অন্যতম এই টিকটক নিয়ে বিভিন্ন দেশের রাজনীতিবিদ এবং নিয়ন্ত্রকরা নিরাপত্তা এবং গোপনতার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন।

গত বছর টিকটক অসম্ভব চাপের মুখে বলতে বাধ্য হয় যে, এটি “চীন সরকার নিয়ন্ত্রিত নয়”। সে সময় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার জন্য টিকটকের জননীতি প্রধান থিও বার্ট্রাম বলেন, চীনা কর্তৃপক্ষ তথ্য হস্তান্তরে কোনো চাপ দিলে তারা সেটি প্রত্যাখ্যান করবেন।

অ্যাপটিতে সংক্ষিপ্ত ভিডিও হোস্ট করা যায়। এতে সচরাচর কমেডি, নাচ এবং রাজনীতির মতো বিষয় উঠে আসে। খাবার এবং রেসিপির ভিডিও টিকটকের সাফল্যে বড় প্রভাব রাখছে। এ ধরনের ভাইরাল ক্লিপগুলি লক্ষ লক্ষ ভিউ পায়।

এই সাফল্যের পথ ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে, টিকটক কিচেন নামে নতুন একটি খাদ্য সরবরাহ পরিষেবা চালু হতে যাচ্ছে মার্চ মাসে। এতে ভাইরাল ভিডিওতে দেখানো খাবার অর্ডার করা যাবে।

অ্যাপের সবচেয়ে ভাইরাল খাবারগুলোই স্থান পাবে মেনুতে এবং এতে বেকড ফেটা পাস্তার মতো পদ থাকবে। গুগলে ২০২১ সালে সর্বাধিক সার্চ করা ডিশ হিসাবে স্থান পেয়েছে বেকড ফেটা পাস্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com