বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি নিকলীতে আগাম বন্যার শঙ্কা, অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি; দুশ্চিন্তায় কৃষক মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

নিবন্ধন ছাড়া টিকা নেওয়া যাবে যেভাবে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
নিবন্ধন ছাড়া টিকা নেওয়া যাবে যেভাবে

করোনার টিকা নিতে এতদিন নিবন্ধন বাধ্যতামূলক ছিল। নিবন্ধনের পর মোবাইলে এসএমএস এলে তারপর টিকা নেওয়া যেত।

কিন্তু এখন আর নিবন্ধনের দরকার নেই। এমনিতেই টিকা নেওয়া যাবে।আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুর ২টায় কভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানান।

তিনি জানান, দেশের সব হাসপাতাল ও টিকাদান কেন্দ্রে নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো কাগজপত্র না থাকলেও শুধু মোবাইল নম্বর দিয়ে প্রথম ডোজের টিকা নেওয়া যাবে। টিকা নেওয়ার পর একটি কার্ড দেওয়া হবে। সেই কার্ড তার টিকা নেওয়ার প্রমাণ হিসেবে কাজ করবে। পরে ওই কার্ডের তথ্য দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে।

তিনি বলেন, আগামী ২৬ তারিখ পর্যন্ত প্রথম ডোজের কার্যক্রম এক টানা চলবে। ২৬ তারিখের মধ্যে দেশের সব মানুষের কাছে আমরা প্রথম ডোজের টিকা পৌঁছে দেব। ২৬ তারিখ যদি এক কোটির বেশি মানুষও টিকা নিতে আসেন, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের টিকার কোনো ঘাটতি নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com