বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি নিকলীতে আগাম বন্যার শঙ্কা, অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি; দুশ্চিন্তায় কৃষক মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

ফের বৈঠকে বসেছে সার্চ কমিটি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে
ফের বৈঠকে বসেছে সার্চ কমিটি
ওপরে বাঁ থেকে বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এস এম কুদ্দুস জামান, সোহরাব হোসাইন; নিচে বাঁ থেকে মুসলিম চৌধুরী, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও মুহাম্মদ ছহুল হোসাইন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি নিয়োগে ১০ জনের নাম সুপারিশের জন্য গঠিত সার্চ কমিটি শনিবার (১৯ ফেব্রুয়ারি) ফের বৈঠকে বসেছে।

১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়েছে।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২- এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো।

অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠকের পর নিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তিগতভাবে নাম চেয়েছিল সার্চ কমিটি। এরপর বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বাদে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে তিনশতাধিক নাম জমা পড়ে। এর মধ্যে কমিটি কয়েক দফায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে মতামত নেন। পরে ওয়েবসাইটে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুমোদন দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি বিলটি জাতীয় সংসদে পাসের পর ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি আইনটিতে সম্মতি দেন। ৩০ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ এর গেজেট প্রকাশ করা হয়েছে।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আইন অনুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠিত হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com