বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি নিকলীতে আগাম বন্যার শঙ্কা, অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি; দুশ্চিন্তায় কৃষক মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রে মাসিক ২০ হাজার ডলারের লবিস্ট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রে মাসিক ২০ হাজার ডলারের লবিস্ট

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে আমরা একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছি। এই প্রতিষ্ঠানটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নেলসন মুলিন্স নামের একটি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছি আমরা। প্রতিষ্ঠানটি বাংলোদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর ও বেগবান করতে সহায়তা করবে বলে আমরা প্রত্যাশা করি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নেলসন মুলিন্সকে প্রতি মাসে ২০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। আগামী এক বছর এটা বহাল থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর কোনো চাপ নেই। চাপে পড়ে আমরা কোনো ফার্ম নিয়োগ দিচ্ছি না। এছাড়া আগের বিজিআর ফার্মের নিয়োগও বহাল রয়েছে বলে জানান তিনি। বিজিআর পাবলিক রিলেশন্স মেইন্টেইন ও বাংলাদেশের ইতিবাচক খবর প্রচারে সহায়তা করে থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com