বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

চ্যালেঞ্জকে ভয় নয়, মোকাবিলা করতে হবে: সিইসি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে
চ্যালেঞ্জকে ভয় নয়, মোকাবিলা করতে হবে: সিইসি

সদ্য শপথ নেওয়া নির্বাচন কমিশন (ইসি) আগামীতে সুষ্ঠু নির্বাচন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা পাওয়ার বিষয়ে ‘অত্যন্ত আশাবাদী’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না, মোকাবিলা করতে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সবার কাছে দোয়া চাই, আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সঠিক ভাবে, দক্ষতার ও ন্যায়পরায়ণতার সঙ্গে, শপথের অনুগত থেকে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রতিটি নির্বাচনই একটা চ্যালেঞ্জ, মানুষের জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ। কিন্তু কোন চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না। চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, নির্বাচন একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন হোক। আমরা এই চ্যালেঞ্জ এখনও বুঝে উঠিনি। দায়িত্ব নিলে পরে আমরা চারদিকে তাকিয়ে বুঝব আসলে কোনো চ্যালেঞ্জ আছে কি না। সেগুলো কীভাবে মোকাবিলা করতে হবে, সে লক্ষ্যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলব, কর্মপদ্ধতি গড়ে তুলব এবং আমাদের কৌশল নিরূপণ করব।

শুধুমাত্র নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র ইসি নির্বাচন করে না। এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকে জড়িত। সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়; আমাদের ওপর একটা প্রিন্সিপাল দায়িত্ব আছে, সহযোগিতাগুলো আদায় করে নেওয়া। আমরা আশাবাদী,  অত্যন্ত আশাবাদী। আমি যে সহকর্মীদের পেয়েছি, ওনাদের ওপর আমার আস্থা আছে। আশা করি আমার ওপরও ওনাদের আস্থা আছে, আমরা আমাদের সম্ভাব্য সর্বোচ্চ প্রয়াস দেওয়ার চেষ্টা করবে। বাকিটা আল্লাহ পাক জানেন।

নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে আপনারা কী করবেন সাংবাদিকদের এমন প্রশ্নে নতুন সিইসি বলেন, এসব বিষয়ে এখন আমি বেশি কিছু বলবে না। শনিবার (২৬ ফেব্রুয়ারি) আমি অনেক কিছু বলেছি। নতুন করে আমার কোনো বক্তব্য নেই।

তিনি বলেন, এরপর আমরা যা কিছু বলবে সমন্বিত ভাবে, আমার যে সহকর্মীরা আছেন তাদের সঙ্গে বসে ঐক্যমত হয়ে সিদ্ধান্ত নেব। তখন আমরা আরও নির্ভরযোগ্য ভাবে কথা বলতে পারব।

সিইসি আরও  বলেন, আমাদের ওপর দায়িত্ব আরোপিত হয়ে গেছে। তবে এখনও আমরা বাস্তব দায়িত্ব গ্রহণ করিনি। সোমবার আমারা কার্যস্থলে যাব। তারপর নিজেদের মধ্যে আলোচনা করব, ভাবের আদান-প্রদান করব। সংবিধান ও আইনে আমাদের ওপর কী কী দায়িত্ব আরোপিত হয়েছে এবং ভবিষ্যতে এ দায়িত্ব কীভাবে পালন করব, সেটা ঠিক এ মুহূর্তে বলতে পারব না। আগামীতে আমরা আরেকটু লেখাপড়া করে, জেনে তারপর আপনাদের বলতে পারব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com