সাবেক প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ৯৩ বর্ষে পেরিয়ে ৯৪ তম জন্মদিন আজ।
বুধবার (৯ মার্চ) ১৯২৯ সালের এ দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমএ’সহ এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
ভৈরবের সূর্য সন্তান আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভাসহ কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কেককাটেন ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতির এপি এস মোল্লা শাখাওয়াত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এস,এম,বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, আওয়ামীলীগ নেতা কবিরুজ্জামান রুমান, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: দ্বীন ইসলাম, কালিকাপ্রসাদ ইউ পি চেয়ারম্যান মো: লিটন মিয়া, শ্রীনগর ইউ পি চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সদস্য সচিব অরুন আল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদন আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবলীগের সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারন সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, পৌর ছাত্রলীগ সভাপতি ছালেম রহমান মিকদাত, সাধারন সম্পাদক ইমদাদুল হক ইমনসহ আরো অনেকে।
২০০৮ সালে জিল্লুর রহমান নবম জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ২০১৩ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন । জিল্লুর রহমানের জন্মদিন উপলক্ষে তার পরিবারসহ দলের অঙ্গসংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।