বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি নিকলীতে আগাম বন্যার শঙ্কা, অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি; দুশ্চিন্তায় কৃষক মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

ইউক্রেনের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে
ইউক্রেনের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে: পুতিন

সামরিক আগ্রাসন শুরুর পর রাশিয়া-ইউক্রেনের মধ্যে প্রথমবারের মতো মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

বিবিসির প্রতিবেদনেবলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

মস্কোতে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের নেতা আলেকসান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমাদের পক্ষের আলোচনাকারীরা আমাকে জানিয়েছেন যে, কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে’।

এখন পর্যন্ত দুই দেশের সীমান্তে দুই পক্ষের মধ্যে মধ্যে তিন দফায় বৈঠক হয়েছে। বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বৈঠক করেন। তবে এখন পর্যন্ত এই আলোচনায় কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি। রাশিয়ার ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশের জন্য ইতিবাচক হতে পারে—এমন মন্তব্যও করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, ‘এমন সময়ে সুযোগ পাওয়া যায় অর্থনীতি শক্তিশালী করা ও প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার’।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে পশ্চিমারা রাশিয়ার ওপর কঠোর আর্থিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। এর পরিণতি সব রাশিয়ানরা ভোগ করবে।

জেলেনস্কি বলেন, ‘এটি অবশ্যই ঘটবে, আপনি (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) রুশ নাগরিকদের কাছে ঘৃণিত হবেন। রুশ জনগণের সঙ্গে আপনি অনেক বছর ধরে প্রতারণা করছেন। এখন তাদের অর্থে টান পড়েছে। রাশিয়ার শিশুরাও ভবিষ্যতে আপনার এই প্রতারণার পরিণতি ভোগ করবে’।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসনে বহু হতাহত হয়েছে। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে পুরো ইউক্রেন। এমন পরিস্থিতিতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে পাশের দেশগুলোতে অন্তত ২৫ লাখ মানুষ শরণার্থী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com