বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের নামায আদায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের নামায আদায়

প্রচন্ড বৃষ্টির মধ্যেও লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৫তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা বাজার আগেই মাঠের মূল অংশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সকাল ১০টায় ঈদ জামাত পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা শোয়াইব আবদুর রউফ।

এবারও চার স্তরের নিরাপত্তার পাশাপাশি, মাঠে ছিল সাদা পোশাকের পুলিশ। মাঠের বিভিন্ন প্রবেশ পথে বসানো ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা।

নামাজ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার-পরিজন, জেল হত্যাকান্ডের শিকার জাতীয় চার নেতা’সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে শোলাকিয়ায় গত দু’বছর বন্ধ ছিল ঈদের জামাত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com