বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

কিশোরগঞ্জে হাসপাতালে কিশোরী ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হাসপাতালে কিশোরী ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০ বছর বয়সী এই যুবকের নাম মো: মাছুম মিয়া। সে সদর উপজেলার যশোদল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো: মোমতাজ মিয়া।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে (বুধবার) অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ গোপনে তৎপরতা চালায়। তিনি আরও জানান, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে এর সত্যতা পাওয়া যায় এবং মেডিকেল ও আশেপাশের এলাকায় ছায়া তদন্ত শুরু করা হয়। অবশেষে আজকে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

জানা যায়, আজ বিকালে সেই যুবক অসৎ উদ্দেশ্য নিয়ে পুনরায় মেডিকেল এলাকায় ঘুরতে আসে। পরে আনসার ও পুলিশ সদস্যদের মাধ্যমে ভিডিও ফুটেজের সাহায্যে নিয়ে মেডিকেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীকে গ্রেপ্তার করার পর ঐ কিশোরীর মাধ্যমে আসামীকে ভালোভাবে পুনরায় শনাক্ত করা হয়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো: হাবিল উদ্দিন জানান, মেডিকেল প্রশাসনের সাহায্য নিয়ে ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার পর থেকেই আমরা আসামীকে খুঁজতে থাকি এবং আজকে শতভাগ নিশ্চিত হয়ে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমাদের সাথে মেডিকেলের আনসার সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেছে।

অভিযুক্ত মো: মাছুম (২০) জানায়, সে প্রাণ আরএফএল কোম্পানীতে চাকুরী করত। গত তিন মাস যাবত সে বাড়িতে অবস্থান করছে। সে আরও জানায়, মাঝে মধ্যেই সে মেডিকেল চত্ত্বরে ঘুরতে আসে। ঘটনার দিনও সে হাসপাতালে আসার কথা স্বীকার করে।

মেডিকেল হাসপাতালের পরিচালক মো: হাবিবুর রহমান জানান, গত দুই দিন আমরা অক্লান্ত পরিশ্রম করে সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ও আনসার সদস্যদের সাহায্য নিয়ে আজকে সন্ধ্যায় আসামীকে ধরতে সক্ষম হই। ভবিষ্যতে হাসপাতালে এরকম ঘটনা যেন না ঘটে আমরা সে বিষয়ে আরও সতর্ক থাকবো। হাসপাতালে ইতিমধ্যে বহিরাগত ও রোগীর স্বজন কেউ প্রবেশ করলে পাশের ব্যবস্থা করা হয়েছে। পাশ ছাড়া হাসপাতালে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এঘটনায় আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com