বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলা‌দেশ, বিশ্বে পঞ্চম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলা‌দেশ বিশ্বে পঞ্চম

করোনা মহামারি মোকাবিলায় বিশ্বের সকল দেশের মধ্যে পঞ্চম অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে।

বিশ্বজুড়ে মহামারি শুরু হওয়ার পর থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ১২১টি দেশের কোভিড-১৯ মোকাবিলার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে নিক্কেই এশিয়ার সূচকে।

নিক্কেই এশিয়া বলছে, করোনা সংক্রমণ ব্যবস্থাপনা, করোনা প্রতিরোধী টিকাদান এবং এ সংক্রান্ত সামাজিক তৎপরতার ওপর ভিত্তি করে তাদের এই ‘নিক্কেই কোভিড-১৯ রিকভারি সূচক’ এ দেশ ও অঞ্চলের মূল্যায়ন করা হয়েছে। সূচকে যে দেশের অবস্থান যত ওপরে, করোনা মোকাবিলায় সে দেশের অবস্থান তত ভালো বলে বোঝা যাবে।

সূচকে বিশ্বের ১২১টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে কাতার। এরপরে সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডা। পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সূচকে ৮০ পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পরেই ষষ্ঠ অবস্থানে রয়েছে নেপাল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এরপরে রয়েছে পাকিস্তান। বৈশ্বিকভাবে দেশটির অবস্থান ২৩তম এবং পয়েন্ট ৭০। এছাড়াও প্রতিবেশী দেশ ভারত ৬২ দশমিক ৫ পয়েন্ট নিয়ে ৭০তম অবস্থানে রয়েছে। ৬৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ৩১তম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com