বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

হাওরের উৎকণ্ঠার ধান কৃষকের গোলায় উঠলো অবশেষে

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
হাওরের উৎকণ্ঠার ধান কৃষকের গোলায় উঠলো অবশেষে

চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হলো কিশোরগঞ্জের নিকলীর হাওরের ৯৮% বোরো ধান কাটা। ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক। এর আগে কষ্টের ধান ঘরে তুলতে পারবেন কি না ভেবে দুশ্চিন্তায় ছিলেন তারা।

কৃষকদের দুশ্চিন্তা বেড়ে যায় যখন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল তলিয়ে যায় হাওরের বোরো ফসল। একে একে উপজেলার হাওরের বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে যেতে থাকে সোনালী ফসল। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে ফাটল দেখা যায়। বাঁধগুলো রক্ষায় দিনরাত স্বেচ্ছাশ্রমে কাজ করেন হাওরের কৃষকরা। ফসল তলিয়ে যাওয়ার ভয়ে কাটতে থাকেন আধাপাকা ধান। সেই আধাপাকা ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষকরা। কাটা ধান শুকিয়ে এখন বস্তাায় ভরতে ব্যস্ত শিশু থেকে শুরু করেন কিষান-কিষানিরা।

নিকলী উপজেলার সিংপুর হাওরের কৃষক কাবিল মিয়া বলেন, হাওরের ধান ঘরে তুলতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে। যাই তুলতে পেরেছি ছেলেমেয়েকে নিয়ে শান্তিতে দুমুটো ভাত খেয়ে চলতে পারবো।
উপজেলার গোড়াদীঘা হাওরের কৃষক রইছ মিয়া বলেন, যেভাবে ধনু নদীর পানি বাড়ছিল,  তখন মনে হয়েছিল হাওরের বাঁধ ভাঙে সব বোরো ফসল তলিয়ে যাবে। ভেবেছিলাম একমুঠো ধানও ঘরে তুলতে পারবো না। শেষ পর্যন্ত ধান ঘরে তুলতে পেরে আনন্দ লাগছে।’

সিংপুর হাওরের আরেক কৃষক গোলাপ মিয়া বলেন, জোয়রার হাওরের বাঁধে যখন ফাটল দেখা দেয় তখন থেকে পরিবারের সবাইকে নিয়ে আধাপাকা ধান কাটতে শুরু করি। কারণ পানিতে তলিয়ে যাওয়ার চেয়ে আধা কাঁচা ধান কাটাই অনেক ভালো।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৬০ টি ছোট-বড় হাওরে ৩৬ হাজার ২৭৫ একর জমিতে ধানের চাষাবাদ হয়েছে। তার মধ্যে বি-২৮ জাতের ধানে চিটা ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল তলিয়ে যায় দুই হাজার একর বোরো ধান। তবে এরই মধ্যে হাওরের ৯৮% ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু হাসান বলেন, অনেক কষ্টের পর কৃষকরা হাওরের ধান ঘরে তুলতে পেরেছেন।

নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, হাওরে ধান কাটা ৯৮% শেষ হয়েছে। উপজেলা জারুইতলা ও গুরুই হাওরের উঁচু জায়গায় জমি রয়েছে সেগুলোতে ধান কাটা বাকি রয়েছে এক সপ্তাহের মধ্যে বোরো ধান কাটা শেষ হবে। যেসব কৃষক বি-২৮ জাতের ধানে চিটা ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তৈরি করে হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com