বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

তামিম-জয়ের ব্যাটে সকালের সেশনটা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
তামিম-জয়ের ব্যাটে সকালের সেশনটা বাংলাদেশের

দ্বিতীয় দিনের শেষ আর তৃতীয় দিনের শুরু, দুটোকেই এক বিন্দুতে মিলিয়ে দিলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন দুজনেই। আজ দুজনেই ফিফটির দেখাও পেয়ে গেছেন। তামিম তো ছুটছেন সেঞ্চুরির দিকেই। সবমিলিয়ে দুজনের ব্যাটে প্রথম সেশনে বিনা উইকেটে ৮১ রান তুলেছে বাংলাদেশ।

দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ বিনা উইকেটে ১৫৭ রান। ৮৯ রানে তামিম এবং ৫৮ রানে অপরাজিত আছেন জয়। এখনও শ্রীলঙ্কার চেয়ে ২৪০ রানে পিছিয়ে স্বাগতিকরা।

আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সকালে ব্যাট করতে নামার সময় ফিফটি থেকে ১১ রান দূরে ছিলেন বাংলাদেশের ওপেনার তামিম। তবে ক্যারিয়ারের ৩২তম টেস্ট ফিফটি তুলে নিতে খুব বেশি সময় লাগেনি তার। দিনের পঞ্চম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ৭৩ বলে ফিফটির দেখা পেয়েছেন এই বাঁহাতি।

তামিমের ফিফটির পর কিছুটা গুঁটিয়ে যান জয়। রানের গতিও কমে আসে কিছুটা। তবে সময় বেশি নিলেও ঠিকই ফিফটির দেখা পান ডানহাতি ওপেনার। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিতে তিনি খেলেন ১১০ বল, বাউন্ডারি হাঁকান ৮টি। অন্য প্রান্তে তামিম ছুটতে থাকেন ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরির দিকে।

এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৯৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামে ৩৯৭ রানে। একাই ৬ উইকেট নেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। জবাবে দ্বিতীয় দিনের শেষ বিকেলে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান করে বাংলাদেশ। জয় ৩১ ও তামিম ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com