বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

সৈয়দ নজরুল মেডিকেল পরিচালকের স্বাক্ষর জালিয়াতি করে ব্যাংক ঋণ তোলার চেষ্টা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নানা অনিয়ম ও বিশৃঙ্খলায় জর্জরিত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতাল। তবে বর্তমান পরিচালক ডা: মো: হাবিবুর রহমানের নেতৃত্বে হাসপাতালের অনেক সমস্যাই সমাধান হয়েছে। বাকি সমস্যাগুলো সমাধানের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি পরিচালকের স্বাক্ষর জাল করে ব্যাংক ঋণ তোলার চেষ্ঠার মতো ঘটনা ঘটেছে কিছুদিন পূর্বে।

জানা যায়, হাসপাতালের ব্লাড ব্যাংকে কর্মরত তারেক মো: খালেদ সাইফুল্লাহ (৩২) নামে এক ল্যাব টেকনোলজিষ্ট এই ঘটনা ঘটিয়েছে। সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা। সে প্রায় ২ বছর ধরে এই মেডিকেল হাসপাতালে চাকরি করছে। এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বিভিন্ন অপরাধমূলক কাজ করার কারণে শোকজ করেছে।

ঘটনার সত্যতা জানতে স্বাক্ষর জালকারী তারেক মো: খালেদ সাইফুল্লাহ সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ব্যাংক ঋণ তুলতে গ্রেরান্টার হিসেবে পরিচালক স্যারের কাছে স্বাক্ষর নিতে গিয়েছিলাম কিন্তু তিনি আমার বাবাকে নিয়ে যেতে বলেছিলেন। পরবর্তীতে আমি আমার বাবাকে স্যারের কাছে না নিয়ে নিজেই এই স্বাক্ষর করে কিশোরগঞ্জ রূপালী ব্যাংকে কাগজপত্র জমা দিই।

এটি অপরাধমূলক কাজ। এবিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এরকম অপরাধ আরও অনেকেই করেছে। আমি তাদের দেখে উৎসাহিত হয়েছিলাম। আমার ভুল হয়েছে। শোকজের উত্তর দেয়া নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো উত্তর দিই নি। আমার বাবাকে বলেছি, তিনি পরিচালক স্যারের সাথে যোগাযোগ করবেন।

সৈয়দ নজরুল মেডিকেল পরিচালকের স্বাক্ষর জালিয়াতি করে ব্যাংক ঋণ তোলার চেষ্টা

 

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসের ২৫ তারিখ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ স্বাক্ষর জালিয়াতির কারণ দর্শানোর জন্য ল্যাব টেকনোলজিষ্ট তারেক মো: খালেদ সাইফুল্লাহ’কে শোকজ করে। শোকজে উল্লেখ করা হয়, এই অপরাধে তাকে কেন চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে না। আগামী তিন কার্য দিবসে এর উত্তর দিতে বলা হয়। 

রূপালী ব্যাংক কিশোরগঞ্জ এর হেড অব ব্রাঞ্চ মো: রফিকুল ইসলাম জানান, ভিকটিমের আবেদনের ফাইল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এখনো কিছু জানায় নি।

হাসপাতালের পরিচালক ডা: মো: হাবিবুর রহমান জানান, স্বাক্ষর জালিয়াতির ঘটনা সত্য। তার ফাইলে আমি স্বাক্ষর করি নি। আমার কাছে সে একবার এসেছিল স্বাক্ষরের জন্য। আমি তাকে বলি সে যেন তার বাবাকে সাথে নিয়ে আসে। পরবর্তীতে শুনি ব্যাংক থেকে ভেরিফিকেশনের জন্য তার ফাইল এসেছে মেডিকেলে। তখন এবিষয়ে ভিকটিমকে শোকজ করেছি কিন্তু এখনো উত্তর পাইনি। শোকজের উত্তর পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে এ্যাড. মো: সারোয়ার জাহান সানি জানান, প্রতারণার উদ্দেশ্যে কেউ স্বাক্ষর জালিয়াতি করলে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ৪৬৮ ধারায় ৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিতের শাস্তির বিধান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com