বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

কিশোরগঞ্জে ১০৬৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ১০৬৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

কিশোরগঞ্জে ১০৬৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। নতুন বাইসাইকেল পেয়ে ভীষণ খুশি গ্রাম পুলিশের সদস্যরা।

বুধবার (১ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

জানা যায়, গ্রামীণ এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার ১০৮টি ইউনিয়নের ১০৬৭ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। এরমধ্যে ১ জন নারী গ্রাম পুলিশ‘সহ সদর উপজেলার ১১ টি ইউনিয়নের ১০৯ জন গ্রাম পুলিশের হাতে একটি করে নতুন সাইকেল তুলে দেওয়া হয়। 

স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, এনডিসি শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন প্রমুখ।

গ্রাম পুলিশের সদস্যরা জানান, নতুন সাইকেল পাওয়ায় তাদের কাজের গতি আরও বেড়ে যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com