বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

বিস্ফোরণের ঘটনায় গাফিলতি থাকলে বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
বিস্ফোরণের ঘটনায় গাফিলতি থাকলে বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সোমবার (০৬ জুন) বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কনটেইনার ডিপো এলাকায় আগুন ও বিস্ফোরণের ঘটনায় কারও অবহেলা কিংবা গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

আজ স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের ডিপোতে বিস্ফোরণে আহতদের দেখতে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনো অপরাধী পাড় পাবে না। যে অপরাধ করেছে, আইন অনুযায়ী তার বিচার হবে। এখানে যা ঘটেছে, সেটার বিচার হবে, তদন্ত হচ্ছে, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যতবড় শক্তিশালী হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়’।

এরআগে সোমবার দুপুরে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি সেখানে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com