বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে ‘রূপরেখা’ হচ্ছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে ‘রূপরেখা’ হচ্ছে

যত্রতত্র গড়ে ওঠা অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেছেন, এজন্য তারা একটি রূপরেখা তৈরির চেষ্টা করছেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান অন্যসব প্রতিষ্ঠানের মতো হুট করে বন্ধ করে দেওয়া যায় না। পরিকল্পনা করে বন্ধের জন্য একটি রূপরেখা তৈরির চেষ্টা চলছে।

তিনি বলেন, অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের আমরা সমানভাবে গুরুত্ব দিচ্ছি। তবে অনুমোদনহীন সিংহভাগই প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রাখা হবে না। প্রাথমিকের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করব। আর নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ পর্যায়ের অননুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী অনুমোদিত প্রতিষ্ঠানে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কিন্ডারগার্টেন নতুন শিক্ষা আইনে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষাক্রমে সহজে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় না। এ কারণে কেউ কেউ ইংরেজি শিক্ষাক্রম বা অন্য উপায়ে যত্রতত্র এসব প্রতিষ্ঠান খুলছে।

শিক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আইনের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com