বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

এবারের বৃক্ষমেলায় সর্বোচ্চ মূল্যের এই গাছটির দাম ১৩ লাখ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
এবারের বৃক্ষমেলায় সর্বোচ্চ মূল্যের এই গাছটির দাম ১৩ লাখ টাকা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠটিতে আয়োজিত এ মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায় ‘লিভিং আর্ট বনসাই’ নামক এক স্টলে নানা জাতের বনসাই দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। যে গাছটিকে ঘিরে আকর্ষণ তা হলো একটি আম গাছের বনসাই।

স্টলের বিক্রয়কর্মী ও বনসাই শিল্পী মেহেদী ফকির জানান, তাদের স্টলে ২ হাজার টাকা থেকে শুরু করে ১৩ লাখ টাকা পর্যন্ত মূল্যের বনসাই আনা হয়েছে। ১৩ লাখ টাকা মূল্য নির্ধারণ করা আম বনসাইটির বয়স ৪০ বছর। তবে ক্রেতাদের মাঝে একজন সর্বোচ্চ ৮ লক্ষ টাকা দাম বলেছেন। এছাড়াও রয়েছে দেশি বটের বনসাই ৩ লাখ টাকা, সুন্দরী ও তেঁতুলের বনসাই দেড় লাখ ও এক লাখ টাকা। আরও রয়েছে আফ্রিকান বাউবাব, হিজল, তমালসহ কয়েকটি জাতের বনসাই।

মেলায় ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে সারি সারি সাজানো বনজ, ফলজ, সবজি ও ঔষধি দেশি-বিদেশি নানান প্রজাতির গাছ। পাওয়া যাচ্ছে নানা প্রজাতির ফুল ও ফলের গাছ।

এদের মধ্যে আছে- জবা ফুল, ম্যান্ডেভিলা ফুল, হাসনাহেনা, পলাশ, কনকচাপা, বাসন্তি, মালতী, নয়নতারা, আম, কুল, বড়ই, ডালিম, করমচা, বেল, জাম্বুরা, কাঁঠাল, লাল কাঁঠাল, চাম কাঁঠাল, ডুমুর, কাজুবাদাম, ডুরিয়ান, অলিভ, কাউ, পিচ, কিউই ফল, অ্যাভোকাডো, আলমন্ডা, ড্রাসিনা, পার্সিমন ফল, ড্রাগন, লটকনসহ হাজারো ফুল ও ফলের গাছ। পাওয়া যাচ্ছে বিরল প্রজাতির গাছ নাগলিঙ্গম।

মেলায় ঘুরতে আসা স্কুলশিক্ষার্থী লাবিবা লিসা বলেন, আমার ছাদবাগানের জন্য নতুন কিছু গাছ নিতে এসেছি। এখানে বাহারি জাতের ফুল ও ফল গাছ দেখছি। একেবারে ভিন্নরকমের কোনো গাছ নিয়ে যাব।

দুই বছর বন্ধ থাকার পর এবারের মেলায় ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান স্টল মালিক ও বিক্রেতারা। এবার মেলায় মোট স্টল রয়েছে ১১০টি। ৫ জুন থেকে শুরু হওয়া মেলাটি চলবে এক মাসব্যাপী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com