বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯৭

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৫৪ জনের।এদিন নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন।

শুক্রবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ সাত হাজার ৭৫৭ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৪০৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯০৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩৭৪টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত পাঁচ জনের মধ্যে তিন জন পুরুষ এবং দুই জন নারী। মৃতদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।
মৃত পাঁচ জনের সবাই ঢাকা বিভাগের। মৃতদের মধ্যে চার জন সরকারি হাসপাতালে এবং এক জন বেসরকারি হাসপাতালে মারা যান।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২০ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৪ হাজার ৭৪৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৪ হাজার ৮৫৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৮৮৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com