শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত : প্রতিবাদে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫০৫ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী :

সিরাজগঞ্জের ভদ্রঘাটে কভার্ড ভ্যানের ধাক্কায় হৃদয় নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে সিরাজগঞ্জ-নলকা সড়ক অবরোধ অবরোধ ও কাভার্ড ভ্যানে অগ্নি সংযোগ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় সিরাজগঞ্জ-নলকা সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের হায়দার আলীর ছেলে ও স্থানীয় ধুকুরিয়া কৃষি কারীগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানায়, সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে রের হয় হৃদয়। তিনি ভদ্রঘাট বাজার এলাকায় পৌছলে সিয়াম মরিয়ম কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসে তার সহপাঠী শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রতিবাদে তারা সিরাজগঞ্জ-নলকা সড়ক অবরোধ অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা হৃদয় হত্যার বিচার চেয়ে শ্লোগান দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে । খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিন বলেন, আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে দেখি বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com