কিশোরগঞ্জের তাড়াইলের রাফি আহম্মদ (২৪) কুয়েতে সড়ক দূর্ঘনায় নিহত হয়েছেন। নিহত রাফি উপজেলার দিগদাইড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।
নিহতের পিতা রুকন উদ্দিন জানান, গত রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটের দিকে কুয়েত সিটির সালমি রোডে সড়ক দূর্ঘনায় রাফি নিহত হন। নিহতের মৃতদেহ দেশে আনার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, রাফি বিগত প্রায় ৮ বছর যাবৎ কুয়েতে নিজের গাড়ীতে করেই বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে ব্যাবসা পরিচালনা করে আসছে। রাফি কুয়েত সিটির আল-জাহারা এলাকায় প্রবাসী মামার সাথে থাকতেন। কুয়েত যাওয়ার পর পরিবারের সাথে যোগাযোগ থাকলেও বাড়িতে আসেনি কখনও। আগামী জানুয়ারী মাসে বাড়িতে এসে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন রাফি। প্রতিদিনের মতো নিজের ব্যাবসায় মনোযোগী ছিলেন রাফি। বিপরীত থেকে ছুটে আসা দ্রুতগতিতে পর পর দুটি গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রাফি।