বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

১১ হাজার কর্মী ছাঁটাই করবে বিল গেটসের মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে
১১ হাজার কর্মী ছাঁটাই করবে বিল গেটসের মাইক্রোসফট

গুগল, টুইটার, অ্যামাজন, ফেসবুকের পর এবার মাইক্রোসফট নতুন বছরের শুরুতেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। ধনকুবের বিল গেটস প্রতিষ্ঠিত সংস্থাটি এখনও এ বিষয়ে মুখ না খুললেও সংবাদ সংস্থা রয়টার্স সম্প্রতি এ খবর প্রকাশ্যে আনে।

সংবাদ সংস্থাটি জানায়, সারা বিশ্বে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যার অন্তত ৫ শতাংশের কাজ যেতে চলেছে। চাকরি যেতে পারে ইঞ্জিনিয়ারিং এবং মানবসম্পদ বিভাগে কাজ করা কর্মীদের।

এর আগে ২০২২ সালেও ১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। সংস্থার ২ লাখ কর্মীর মধ্যে সে যাত্রায় কাজ খুইয়েছিলেন ১ শতাংশ কর্মী। কিন্তু সাম্প্রতিককালের মধ্যে এত কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা আগে নেয়নি মাইক্রোসফট। ব্রিটেনের স্কাই নিউজ জানায়, ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে মাইক্রোসফট।

প্রসঙ্গত, কিছু দিন আগেই আবার কর্মী সঙ্কোচন করার কথা ঘোষণা করেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। গত বছরই প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই করে। আর টুইটারের মালিকানা পেয়েই ধনকুবের ইলন মাস্ক সংস্থার ৫০ শতাংশ কর্মীকেই পদত্যাগ করতে বাধ্য করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com