রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে গুলিবিদ্ধ ছিনতাইকারী আটক, দুই পুলিশ সদস্য আহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৫৬৬ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী :

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে সড়কে ছিনতাইকালে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত ও শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) ভোর ৫ টার দিকে সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের পাশে যমুনা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে। আহত দুই পুলিশ সদস্য জাহাঙ্গীর ও মিঠুন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাসমত আলীর ছেলে শরিফের বাড়ি ময়মনসিং জেলায় হলেও বর্তমানে সে সয়দাবাদ ইউনিয়নের সারটিয়ায় মামা মনিরুজ্জামানের বাড়িতে থাকে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিস আহম্মেদের দাবি, সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে তাঁত ব্যবসায়ীদের মালামাল ছিনতাইয়ের সময় পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশের উপর হামলা চালায়। এতে জাহাঙ্গীর ও মিঠুন নামে দুই পুলিশ সদস্য আহত হয়। অভিযানের এক পর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যাবার সময় শরিফ গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। আটক শরিফ ও তার মামা মনিরুজ্জামানের নেতৃত্বে একটি চক্র সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে প্রায়ই তাঁত ব্যবসায়িদের মালামাল ও নগদ অর্থ ছিনতাই করে থাকে। এসব অপরাধের বিষয়ে তার বিরুদ্ধে সদর থানায় একাধিক অভিযোগও রয়েছে।

ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শরীফকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জরুরী বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com