বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

অভ্যন্তরীণ ফ্লাইটে ও বিদেশ ভ্রমণে বাড়ছে খরচ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে
অভ্যন্তরীণ ফ্লাইটে ও বিদেশ ভ্রমণে বাড়ছে খরচ

দেশের অভ্যন্তরে আকাশপথে ভ্রমণে করের আওতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে বিদেশগামী বিমানাযাত্রীদের কর ৬৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও দেয়া হয়েছে। বিদেশ যেতে স্থলপথের কর ৫০০ টাকা থেকে এক হাজার টাকা এবং নৌপথের কর ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ ভ্রমণ কর আরোপের প্রস্তাব তুলেন।

ডলার সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ হ্রাস করা, কৃচ্ছ্রতার অভ্যাস গড়ে তোলা এবং নতুন রাজস্ব আয়ের খাত তৈরি করতে এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। আকাশপথে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের ২০০ টাকা ভ্রমণ কর দিতে হবে।

অর্থমস্ত্রী প্রস্তাবে বলা হয়, বিমানে এক জেলা থেকে অন্য জেলা ভ্রমণে দিতে হবে কর। প্রস্তাবিত বাজেটে বিদেশ যেতে স্থলপথের কর ৫০০ টাকা থেকে এক হাজার টাকা এবং নৌপথের কর ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে আকাশপথে সার্কভুক্ত দেশ ভ্রমণে ১২০০ টাকা কর দিতে হয়। সেটা বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে। আর অন্য দেশ ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীকে তিন হাজার টাকা কর গুণতে হয়। এটি বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের ৯ মাসে অর্থাৎ মার্চ পর্যন্ত ভ্রমণ কর আদায় ৯৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯ কোটি টাকা হয়েছে। যা চলতি অর্থবছরে কর কর্তৃপক্ষের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে, উড়োজাহাজ ভ্রমণ সম্পর্কিত সর্বশেষ তথ্য জানা যায়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ যাত্রী উড়োজাহাজে বিদেশ ভ্রমণ করেছেন, যা আগের বছরের ২০ লাখের চেয়ে ১৪৫ শতাংশ বেশি।

২০২২ সালে অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা ২০২১ সালের চেয়ে ৭০ শতাংশ বেড়ে সাড়ে ৫০ লাখ হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com