বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

বছরের দীর্ঘতম দিন আজ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
বছরের দীর্ঘতম দিন আজ

২১ জুনকে অনেকেই কর্কটক্রান্তি দিবস নামে চেনেন। কেউ বা আবার দিনটিকে অয়ন দিবস বলে থাকেন। ইংরেজিতে একে বলা হয় সামার সলস্টিস (Summer Solstice) ডে। সলস্টিস ল্যাটিন শব্দ। sol মানে সূর্য এবং sisterer মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা। এদিন সূর্য আকাশে থাকে ১৩ ঘণ্টা ৩৭ মিনিট।

সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করার সময় একদিকে  সামান্য একটু হেলে থাকে। ফলে কখনও উত্তর গোলার্ধ তুলনামূলকভাবে সূর্যের কাছাকাছি আসে আবার কখনও দক্ষিণ গোলার্ধ। আর আজ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকায় সূর্য পৃথিবীর এই অংশে সবচেয়ে বেশি সময় ধরে কিরণ বা আলো দেবে। ঠিক এ কারণেই ২১ জুন দিনটি সবচেয়ে বড়।

সামার সলস্টিস বা উত্তরায়ণ যেভাবে হয়

বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলোতে বেশি সময় ধরে সূর্যালোক পৌঁছায়। এর ফলে এ সময় এই গোলার্ধে সামার বা গ্রীষ্মকাল হয়। একেই বলে সামার সলস্টিস। এ সময় পৃথিবী যখন তার অক্ষের ওপর প্রদক্ষিণ করে তখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে। আর দক্ষিণ গোলার্ধ থাকে কিছুটা দূরে।

 
এ সময়ের মধ্যে ২১ জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সবচেয়ে বেশি পরিমাণে ঝুঁকে থাকে সূর্যের দিকে। ফলে সবচেয়ে বেশি পরিমাণ সূর্যালোক এসে পৌঁছায় উত্তর গোলার্ধে। তাই দিনটি বছরের অন্যান্য দিনের তুলনায় বেশি লম্বা বা দীর্ঘ হয়। 
 
পৃথিবীর বার্ষিক গতির নিয়মে উত্তর গোলার্ধে ২১ জুনের পর থেকে দিন ছোট হওয়া শুরু করবে এবং রাতের দৈর্ঘ্য বাড়তে থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com