বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

খবর পড়ছেন উপস্থাপিকা, তবে তিনি মানুষ নন!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
খবর পড়ছেন উপস্থাপিকা, তবে তিনি মানুষ নন!

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন অনেক পেশার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে সৃষ্টিশীল অনেক কিছুই সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। ভারতের উড়িষ্যা ওটিভি নামের একটি বেসরকারি চ্যানেলে এআই খবর পাঠিকা দিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। হ্যান্ডলুম শাড়ি পড়া একটি নারীকে খবর পড়তে দেখা যাচ্ছে। কপালে ছোট্ট টিপ। কানে দুল। ঝরঝরে ইংরেজিতে কথা বলে চলেছেন।

তবে কিছুক্ষণ ভাল করে দেখলে ধরা যাবে আসল চমক। পাঠিকা রক্ত-মাংসের মানুষ নন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ, এআই-কে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে তাকে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ব্যবহার দেখা গিয়েছে। এবার খবর উপস্থাপনের ক্ষেত্রেও এআই প্রয়োগ হল।

ওটিভি চ্যানেলের কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে নিয়মিত খবর পাঠ করবেন এই সঞ্চালক। তার নাম দেয়া হয়েছে লিসা। এক অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়া হয়েছে। ইংরেজি এবং উড়িষ্যা ভাষায় খবর পড়বেন লিসা।

তবে, চ্যানেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, লিসা উড়িষ্যা ভাষা এখনও ভাল করে রপ্ত করে উঠতে পারেননি। তাকে ভাষা শেখানোর কাজ চলছে। ঝরঝর করে উড়িষ্যা ভাষা বলতে শিখে গেলেই আরও বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব তাকে দেয়া হবে।

শুধু টিভির পর্দায় নয়, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সমাজিক মাধ্যমে লিসাকে দেখা যাবে। উচ্চারণ, পরিবেশনা, উপস্থাপন অনেকেরই মনে ধরেছে। লিসার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক জন দর্শকও। তারা জানিয়েছেন, লিসাকে নিয়ে তাদের আগ্রহ জন্মেছে।

উড়িষ্যা টেলিভিশন লিমিটেডের অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা বলেন, সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে ওটিভি। টেলিভিশন সাংবাদিকতায় ২৫ বছর পূর্ণ করেছে। উড়িষ্যার প্রথম এআই সংবাদ উপস্থাপক প্রবর্তন করে আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল এ চ্যানেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com