হোসেনপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা অভিভাবকদের নিয়ে মেছেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬ এপ্রিল) সকালে উপজেলার ঐতিহ্যবাহি মেছেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো: কামরুজ্জামান কাঞ্চন। বক্তব্য রাখেন-অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাজ্জাত হোসেন, বিশেষ অতিথি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাহবুব জামান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো: সাদিকুর রহমান, মো: মোস্তাফিজুর রহমান, মোছা: শাওন আহম্মেদ, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মিছবাহ উদ্দিন হেলাল, হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: রেবেকা সুলতানা, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক মো: আব্দুর রহমান প্রমূখ। এসময় শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিক , জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।