কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে বৈশাখী মেলায় ইভটিজিংয়ের জেরে দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় সাগর মিয়া(১৪) নামে এক দোকান কর্মচারীকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শহরের গাইটাল এলাকায় গতকাল রাতে এ ঘটনা ঘটে। নিহত সাগর শহরের হারুয়া এলাকার মো: বকুল মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত ৯টার দিকে পাট গবেষণা ইনস্টিটিউটের পেছনের রাস্তায় কয়েক জন সশস্ত্র হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দেড়টার দিকে সাগর মিয়ার মৃত্যু হয়। তাকে হত্যার পর সন্ত্রাসীরা হারুয়া এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করে ও সশস্ত্র মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ জানায়, এই বিষয়ে আমরা তৎপর আছি এবং কয়েকজনকে গ্রেফতার করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।