সঞ্জিত চন্দ্র শীল:
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষি বিভাগের উদ্যোগে প্রণোদন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিনামূল্যে সার ,আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ-উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত সার ও ধান বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্টানে সভাপত্বি করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইমরুল কায়েছ। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা: মাছুমা আক্তার, যুবলীগ সভাপতি এম এ হালিম, কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, শ্রমিক লীগ নেতা মো: মাহবুব আলম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ফরিদ আহাম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আজহারুল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক আব্দুর রহমান প্রমূখ। এ প্রণোদন কর্মসূচীর আওতায় উপজেলার ১৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে প্রতি কৃষককে আউশ ধানের ৫কেজি বীজ, ডিএপি সার ১৫ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।