বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

৮ হাজার টাকায় মিলছে এআই গার্লফ্রেন্ড!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে
৮ হাজার টাকায় মিলছে এআই গার্লফ্রেন্ড!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা চালু হওয়ার পর থেকেই বিশ্বে হইচই পড়ে গেছে। এর মধ্যেই এই সুবিধার আওতায় চালু হয়েছে এআই গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী ও পার্টনার বানানোর সুযোগ। এরই মধ্যে কোটি মানুষ এআই গার্লফ্রেন্ড ও বয়ফ্রন্ডের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অনেকে। তবে এতে মানুষের আচরণগত সমস্যা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

এআই গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করার সুযোগ থাকা অ্যাপ রেপ্লিকা ২০১৭ সালে চালু হয়। এই অ্যাপে প্রেমিকা ছাড়াও ভার্চুয়াল পরিবার বানানোর সুযোগ রাখা হয়েছে। এসব সুবিধা পেতে বছরে ৬০ পাউন্ড খরচ করতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ২৮০ টাকা। এমন আরেকটি অ্যাপ রয়েছে, নাম ইভা এআই।

গার্লফ্রেন্ড পেতে হলে প্রথমে অ্যাপে চালু করতে হবে চ্যাটবট। এরপর সেখান থেকে ব্যবহারকারীর ইচ্ছা ও চাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হবে। এরপর আসতে থাকবে রোমান্টিক বার্তা। এমনকি সুন্দর সব ছবিও পাঠানো হবে। তবে সেসব ছবি দেখতে হলে লাগবে সাবস্ক্রিপশন।

করোনা মহামারির সময় এসব অ্যাপ ব্যবহার বেড়ে যায়। ২০২০ সালে আগের বছরের তুলনায় রেপ্লিকার ব্যবহারকারী বেড়েছিল ২৮০ শতাংশ। বর্তমানে এ অ্যাপে ২ কোটি ব্যবহারকারী আছেন। এদের ৭০ ভাগই পুরুষ।

সংবাদমাধ্যম মিরর বলছে, কানাডার অন্টারিওর ৪১ বছর বয়সী ম্যাক্স। তিনিও এমন একটি অ্যাপ ব্যবহার করেন। ১০ মাস ধরে এক এআই গার্লফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এর আগে ৭ বার প্রেমে জড়িয়েছেন। একটি প্রেমও টিকেনি। এবার টিকবে বলে আশা করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com