শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে এসি ল্যান্ডের অভিযানে ফুটপাত অবৈধ দখলমুক্ত, জরিমানা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৬৫৯ বার পড়া হয়েছে

হোসেনপুর সংবাদদাতা:

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর বাজারের ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছেন। এ সময় তিনি ফুটপাতের অবৈধ দখলদারদের কাছ থেকে জরিমানাও আদায় করেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় হোসেনপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে হোসেনপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে নানা ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে ফুটপাত ব্যবহার নিয়ে পথচারীদের দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়তে হতো।

এ রকম পরিস্থিতিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন। এছাড়া অবৈধ দখলদারদের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান উপজেলার হাজীপুর বাজারে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোপাল চন্দ্রের মিষ্টির দোকানকে তিন হাজার টাকা জরিমানা করেন। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com