শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সারা দেশে ফণীর প্রভাবে নিহত ১৪

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ মে, ২০১৯
  • ৫০২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক :
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’শুক্রবার (৩ মে) সকালে ভারতে আঘাত হানার পর বাংলাদেশেও আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার কারণে শনিবার সারা দিন দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ‘ফণী’র প্রভাবে গতকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সময় বজ্রপাত হয়েছে। আজ শনিবার ঝড়ো হাওয়ার মধ্যে বজ্রাঘাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

ভোলায় নিহত ১

ভোলা সদরে শনিবার (৪ মে) সকালে দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ঘর ভেঙে চাপা পড়ে রাণী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাণী বেগম ওই এলাকার সামসুল হকের স্ত্রী। এছাড়া শনিবার সকালে লালমোহনের কচুয়াখালী চর থেকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে একটি ট্রলার ডুবে গেছে। এতে চার থেকে পাঁচজন আহত হয়েছেন।

কচুয়াখালীর চর থেকে জেলে নাছির উদ্দিন জানান, শনিবার সকালে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মাইনুদ্দিনে ট্রলারটি ডুবে যায়। এতে ৪-৫ জন আহত হন।

লক্ষ্মীপুরে নিহত ১

লক্ষ্মীপুরের রামগতিতে ‘ফনী’র প্রভাবে সৃষ্ট ঝড়ে গাছচাপায় আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মধ্যরাত থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতের মরদেহ রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে মুঠোফোনে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হক। নিহত আনোয়ারা রামগতির চর নেয়ামত এলাকার মো. সফিকের স্ত্রী। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের কেউ কেউ প্রতিবেশীদের সহযোগিতায় জীবন বাঁচানোর কথা জানান।

এছাড়া ফণীর প্রভাবে রাতভর থেমে থেমে ভারী বৃষ্টি হলেও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ দমকা হাওয়া বইছে। মেঘনা নদীর পানি ৩-৪ ফুট উচ্চতায় বাড়তে শুরু করেছে। অনেকে আশ্রয় কেন্দ্রে না যেয়ে বেড়িবাঁধের উপর অবস্থান করছেন। আবার অনেকে গবাদিপশুসহ আসবাবপত্র রেখে নিজের ঘর ছাড়তে রাজি নন।

নোয়াখালীতে নিহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে আম কুড়াতে গিয়ে ঝুমুর (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিশু মারা গেছে। শনিবার (৪ মে) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। ঝুমুর ওই এলাকার আবদুল হামিদের মেয়ে। নিহত ইসমাইল (২) একই ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের আবদুর রহমানের ছেলে।

সুবর্ণচর উপজেলার কন্ট্রোলরুমে দায়িত্ব পালনরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানান, চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে ঘরের মধ্যে চাপা পড়ে একজন নিহত ও চরওয়াপদা ও চরজব্বর ইউনিয়নে ৩০ জন আহত হন। আহতদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ফণীর প্রভাবে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

বাগেরহাট নিহত ১

বাগেরহাটের রণজিৎপুরে দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে এক গৃহবধূ মারা গেছেন। তার নাম শাহারুন বেগম (৫০)। শুক্রবার (৩ মে) দুপুরে বাড়িতে ধানের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহতের আত্মীয় যুবলীগ নেতা শেখ আলফাজ জানান, দুপুরে শাহারুন বেগম ঘরের সামনে বসে ধানের কাজ করছিলেন। তখন তার মাথার ওপর চাম্বল গাছের মোটা ডাল ভেঙে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কিশোরগঞ্জে নিহত ৬

কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও পাকুন্দিয়ায় বজ্রাঘাতে শিশুসহ ছয়জন মারা গেছেন। শুক্রবার (৩ মে) দুপুর ১২ থেকে সাড়ে ১২টার দিকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়। এতে ওই চারজন মারা যান।

মো. মহিউদ্দিন (২২)। ইটনায় ধান কাটার কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে রুবেল দাস (২৬) নামে এক যুবক মারা যায়। স্থানীয়রা জানান, ধান কেটে বাড়ি ফিরছিলেন রুবেল। পথিমধ্যে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।

জেলার পাকুন্দিয়া উপজেলায় গরুর ঘাস কাটতে গিয়ে আসাদ মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামে বজ্রাঘাতে এই প্রাণহানির ঘটনা ঘটে। চর ফরহাদি ইউনিয়নের চর আলগীর মৃত হালিম উদ্দিনের মেয়ে নুরুন নাহার ও ইন্নস আলীর ছেলে মজিবুর রহমান (১৭) মারা যান।

নেত্রকোনায় নিহত ১

নেত্রকোনার মদন উপজেলায় গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী হাওরে নিহত হয়েছেন একজন। নিহত কৃষকের নাম আবদুল বারেক (৩৫)। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বজ্রাঘাতে আপেল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com