শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ২৩ জন গুলিবিদ্ধ: ৭ পুলিশসহ আহত অর্ধশতাধিক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ১১৬৮ বার পড়া হয়েছে

হোসেনপুর  সংবাদদাতা:

কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে টিআর সেল ও গুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাছাড়া ৭ পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে ১১টি টিআর সেল ও ১১৩টি রাবার গুলি ছুড়ে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, গত বুধবার (৮ মে) রাতে পাটশাক ক্রয়-বিক্রয় নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর-বিশ্বনাথপুর ও পদুরগাতি গ্রামের লোকজন পৌর সদর নতুন বাজার চৌরাস্তা এলাকায় দু’পক্ষের লোকজন ধরালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে মহড়া দেওয়ার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১টিআর সেল ও ১১৩টি রাবার গুলি করে। এতে চার দিকে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। উভয় পক্ষের ২৩জন গুলিবিদ্ধ হয়। তাছাড়া ৭ পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় পৌর সদর নতুন বাজার চৌরাস্তা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হোসেনপুর থানার অফিসার ইন-চার্জ মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com