বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

ফের ফেসবুকে সমস্যা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
ফের ফেসবুকে সমস্যা

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া হিসেবে বহুল পরিচিত এবং জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ফের সমস্যা দেখা দিয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছিল না। একই সঙ্গে ফেসবুকের সার্চ রেজাল্টও একদম খালি দেখাচ্ছিল।

এদিন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই পোস্ট দিয়ে এ সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই আবার জানিয়েছেন―ফেসবুক ম্যাসেঞ্জারে অ্যাকটিভ থাকার পরও অ্যাকটিভ দেখাচ্ছে না। তবে এ ব্যাপারে এখনো ফেসবুক কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে গত ৫ মার্চ বিশ্বব্যাপী ফেসবুকের কার্যক্রম এক ঘণ্টা সময়ের জন্য একদম বন্ধ হয়ে যায়। ওই দিন ফেসবুকে লগইন করা আইডিগুলোর অটোমেটিক লগআউট হয়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিক উদ্বিগ্ন হয়ে পড়েন ব্যবহারকারীরা। অধিকাংশই ভেবেছিলেন হয়তো আইডি হ্যাকড হয়েছে। তবে প্রায় ঘণ্টাখানেক পর অটোমেটিক আবার ঠিক হয়েছে আইডিগুলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com