হোসেনপুর সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রেমের প্রতারনার শিকার এক নারী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৬দিন অনশন করেও কোন প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত মামলা দায়ের (মামলা নং- ২৬ তাং ১৫/৫/১৯) করেন। এ ঘটনায় প্রতারক প্রেমিক আব্দুল্লাহ আল-মামুনকে (২৮) শুশুর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার তারাপাশা গ্রামের গ্রামের কেরামত আলীর ছেলে।
মামলা ও ভিকটিম সূত্রে জানাযায়, গাজীপুরে জয়দবপুর এলাকায় বসবাসকারী মোছাঃ সোনিয়া আক্তারের (৩২) সাথে আব্দুল্লাহ আল-মামুন গাজীপুর এলাকায় চাকুরির সুবাদে সেখানে অবস্থান কালে গত তিন বছর ধরে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে তাদের। এর পর থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে চলছিলো দিনের পর দিন শারীরিক সর্ম্পক। হঠাৎ করে গোপনে চাকুরি ছেড়ে মামুন প্রায় তিন লক্ষাধিক টাকা সোনিয়ার কাছ থেকে কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গ্রামের বাড়িতে চলে আসে। এ দিকে সে গোপনে বিয়ে করছে এ খবর শুনে গত ১ মে প্রেমিক মানুনের বাড়িতে সোনিয়া বিয়ের দাবিতে অনশন করে। প্রায় ৬দিন অনশনকালে হোসেনপুর থানা পুলিশ সোনিয়াকে আটক করে পরিবারের লোকজনের কাছে হস্থান্তর করনে। এ ঘটনায় গত ১৫ মে সোনিয়া বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা দায়ের করলে গাজীপুর সদর থানা পুলিশ ময়মনসিংহ জেলার নান্দাইল থানা পুলিশের সহায়তায় প্রতারক প্রেমিক আব্দুল্লাহ আল-মামুনকে খারুয়া ইউনিয়নের আটশিরা গ্রামের মোনায়েম খানের (শশুর বাড়ি ) বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সোনিয়া জানান, এ ঘটনার বিবরন ও তথ্য প্রমানাদি নিয়ে হোসেনপুর উপজেলা চেয়ারম্যান ও সিদলা ইউপি চেয়ারম্যান বরাবর বিচার প্রার্থী হয়েও কোন প্রতিকার পায়নি। অনশনকালে হোসেনপুর থানা পুলিশ আমাকে আটক করে থানা নিয়ে কিছু কাগজপত্রে সই করে রেখে পরদিন পরিবারের লোকজনের কাছে আমাকে হস্থান্ত করেন। আমি এ প্রতারকের দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানাচ্ছি। তবে ওই মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সিপেক্টর আতিকুর রহমান মুঠো ফোনে সাংবাদিকদের জানান, নান্দাইল থানা পুলিশের সহায়তায় প্রতারক প্রেমিক আব্দুল্লাহ আল-মামুনকে শুশুর বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।