বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

বিশ্বের এক হাজার অর্থনৈতিক শহরের তালিকায় বাংলাদেশের ১০ শহর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে
বিশ্বের এক হাজার অর্থনৈতিক শহরের তালিকায় বাংলাদেশের ১০ শহর

জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের এক হাজার শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৩০৯তম, আর চট্টগ্রামের অবস্থান ৭০৫তম। এতে ভারত, পাকিস্তান ও চীনের অনেক শহরের অর্থনৈতিক অগ্রগতির চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা। তালিকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর প্রথম স্থানে রয়েছে।

অক্সফোর্ড ইকোনমিকস গত মঙ্গলবার ১৬৩টি দেশের এক হাজার শহরের তালিকা প্রকাশ করেছে। যেখানে শহরগুলোর মূল্যায়ন করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে—অর্থনীতি, শাসনপদ্ধতি, জীবনযাত্রার মান, পরিবেশ ও মানবসম্পদ।

এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের আটটি শহর। তালিকায় সার্বিকভাবে ঢাকার অবস্থান ৫৪০তম, চট্টগ্রামের অবস্থান ৮২৩তম, সিলেটের অবস্থান ৮৩৪তম, ময়মনসিংহের অবস্থান ৮৬৮তম, খুলনার অবস্থান ৮৭২তম, রাজশাহীর অবস্থান ৮৭৫তম, কুমিল্লার অবস্থান ৯৩৯তম এবং বগুড়ার অবস্থান ৯৫৩তম।

আবার প্রতিটি ক্যাটাগরিতে বেশ কিছু সূচক রয়েছে। যেমন অর্থনৈতিক ক্যাটাগরিতে বিবেচনা করা হয়েছে একটি শহরের জিডিপির আকার, জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু জিডিপি, কর্মসংস্থান প্রবৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক বৈচিত্র্য।

এই ক্যাটাগরিতে অক্সফোর্ড ইকোনমিকস অর্থনৈতিক তালিকায় ঢাকা শহরকে রেখেছে ৩০৯তম স্থানে, চট্টগ্রাম ৭০৫তম, সিলেট ৮০৩তম, ময়মনসিংহ ৭০৬তম, খুলনা ৯৪৬তম, রাজশাহী ৯৩৫তম, কুমিল্লা ৮৬২তম এবং বগুড়া ৯৫০তম অবস্থানে রয়েছে।

এদিকে, প্রথম ১০টি শহরের তালিকায় স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যতম বড় শহরগুলোই স্থান পেয়েছে। যেখানে আছে নিউইয়র্ক, লন্ডন, সান হোসে, টোকিও, প্যারিস, সিডাটল, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, মেলবোর্ন ও জুরিখ। প্রথম ৫০টি শহরের মধ্যে বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও ইউরোপের।

এশিয়ার মধ্যে টোকিও ছাড়াও সিউল (৪১) ও সিঙ্গাপুর (৪২) আছে প্রথম ৫০টি শহরের তালিকায়। প্রথম ৩০০-এর মধ্যে ভারতের কোনো শহর স্থান পায়নি। দেশটির রাজধানী দিল্লির অবস্থান ৩৫০তম। আর পাকিস্তানের ইসলামাবাদ শহরের অবস্থান ৫৭৮তম। তালিকায় একদম শেষ দিকে আছে ভারতের উত্তরপ্রদেশের শহর সুলতানপুরের নাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com