বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

লিখিত সমর্থন নীতীশ-নাইডুর, সরকার গঠনের পথে এনডিএ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে
লিখিত সমর্থন নীতীশ-নাইডুর, সরকার গঠনের পথে এনডিএ

নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৮তম লোকসভা নির্বাচনে ২৪০ আসন পাওয়ায় এককভাবে সরকার গঠন করতে পারছে না। সরকার গঠনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সব দলের সমর্থন দরকার নরেন্দ্র মোদির।

এর মধ্যে, বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেড (জেডিইউ) নেতা নীতীশ কুমার এবং অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডুর সমর্থন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সমর্থন নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও অবশেষে মোদিকে লিখিত সমর্থন দেন তারা।

বুধবার (৫ জুন) বিকেলে নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে নরেন্দ্র মোদির বাসভবনে এনডিএ নেতৃবৃন্দ বৈঠক করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত করতে চান এবং নরেন্দ্র মোদীকে ‘দ্রুত করুন’ বলে তাগাদা দেন।

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর বুধবার দিল্লিতে অনুষ্ঠিত এনডিএ জোটের শরিকদের বৈঠকে নীতিশ কুমার বলেছেন, সরকার গঠনে কোনো বিলম্ব করা উচিত নয়। আমাদের এটি যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং জেডিইউ নেতা লল্লান সিং এবং সঞ্জয় ঝা।

এদিকে, মোদি বুধবার (৫ জুন) সকালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং শনিবার (৮ জুন) টানা তৃতীয়বারের মতো শীর্ষ পদে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

টিডিপি অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনের মধ্যে ১৬টি জিতেছে, আর জেডিইউ বিহারের ৪০টি আসনের মধ্যে ১২টি আসন জিতেছে। মাত্র ২৪০টি লোকসভা আসনে জয়ী হয়ে বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা থেকে ছিটকে পড়েছে। মিত্রদের সহায়তায় এনডিএ ২৯২টি আসন জিতেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com