বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে
শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (৯ জুন) নয়াদিল্লির উদ্দেশে  ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শনিবার সকাল ১১টায় নয়াদিল্লির উদ্দেশে  ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।’

এর আগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন।

আগামী ৮ জুন শনিবার মোদির শপথ নেওয়ার কথা ছিল। তা এক দিন পিছিয়ে ৯ জুন রোববার করা হয়েছে।

উল্লেখ্য, জওহরলাল নেহেরুর পর টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com