বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

‘এক হাটের পশু অন্য হাটে নেয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে
‘এক হাটের পশু অন্য হাটে নেয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

দুদিন পর পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষ্যে বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। দেশের বিভিন্ন জায়গা থেকে যানবাহনে করে পশু নিয়ে সুনির্দিষ্ট হাটের উদ্দেশে রওয়ানা দেন পশু বিক্রেতারা। তবে, অভিযোগ আছে পথিমধ্যে অন্য হাটে জোর করে পশু নামিয়ে নেন হাট ইজারাদসহ অন্যান্যরা।

এই প্রেক্ষাপটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কেউ এক হাটের কোরবানির পশু জোর করে অন্য হাটে নেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আইজিপি শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, চন্দ্রা এবং  ঢাকা জেলার আশুলিয়ায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আইজিপি বলেন, ঈদুল আজহা উপলক্ষে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন, জেলা পুলিশসহ পুলিশের সব ইউনিট একযোগে একসঙ্গে কাজ করছে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। তিনি এক্ষেত্রে সচেতন থাকার জন্য যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানান।

আইজিপি বলেন, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন। তিনি বলেন, সেবাই পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান ও ডিআইজি মো. মাহফুজুল ইসলাম,  ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবুল আলম, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম,  ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com