বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ১০ বরযাত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে
সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ১০ বরযাত্রী

বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। এতে ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (২২ জুন) দুপুরে আমতলী উপজেলার ৫নং চওয়া ইউনিয়ন এবং ৪নং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় সেতু ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি।

স্থানীয় লোকজন ও পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, হলদিয়া এলাকায় বৌভাতে যাওয়ার সময় একটি সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনও নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com