বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

নামাজ পড়ে বের হতেই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
নামাজ পড়ে বের হতেই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মসজিদ থেকে নামাজ শেষে বের হতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় সুরুজ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক।

এঘটনায় আহতরা হলেন– নিহতের দুই ছেলে জনি আহমেদ (৩৫), রাজু আহমেদ (৪০), স্থানীয় বাসিন্দা রাসেল (৩২) ও শাকিল (৩০)। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মাথা, হাতসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকিদের শরীরেও ধারালো অস্ত্রের জখম রয়েছে। বিষয়টি ফতুল্লা থানা–পুলিশকে অবগত করেছি আমরা।

পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী সালু ও হিরা লোকজন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

নিহত সুরুজ মিয়ার ভাগিনা নুর হোসেন লিখন ও আহত জনির ভাতিজা রিয়াজ উদ্দিন জানান, তাদের বাড়ি ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়া গ্রামে। তাদের অটোরিকশার গ্যারেজ ও ইট-বালুর ব্যবসা রয়েছে। ব্যবসা নিয়ে এলাকার সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে তাদের বিরোধ ছিল। সালু ও হিরা এলাকার একটি নির্মাণাধীন ভবনে গিয়ে আজ সকালে চাঁদা দাবি করেন। ওই ভবনের মালিক এলাকার বিষয়টি নিয়ে সুরুজ মিয়ার কাছে বিচার দেন। এটি নিয়ে সুরুজ মিয়া হিরা ও সালুকে শাসন করেন।

তারা আরও জানান, এর জের ধরে এলাকার মসজিদে জোহরের নামাজ পড়তে গেলে দুপুর ১টার দিকে সুরুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালান সালু, হিরাসহ ২০-২৫ জনের একটি দল। তারা ধারালো অস্ত্র দিয়ে সুরুজ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। খবর পেয়ে ছেলেসহ স্বজনরা এগিয়ে গেলে তাদেরকেও আঘাত করেন ঘাতকরা। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com